ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিকলীতে নৌকায় আগুন: ঘুমন্ত মাঝি নিহত, আহত ৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১
  • ৪২ বার পঠিত

কিশোরগঞ্জের নিকলীতে নৌকায় আগুন লেগে ঘুমন্ত অবস্থায় এক মাঝি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার ছেলেসহ আরো ৪ জন।

শুক্রবার (১৫ জানুয়ারি) ভোরে, নিকলীর সিংপুর বাজার ঘাটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জহুর উদ্দিন (৪২) নিকলী উপজেলা মগলহাটি গ্রামের করিম উদ্দিনের ছেলে। আহতরা হলেন: নিহত জহুর উদ্দিনের ছেলে বাপ্পি (১৩), নিকলী সদরের আবু সামার ছেলে আবুল হাশেম (২৫), একই সদরের ইসরাফিলের ছেলে তারেক ও সাজনপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন এবং একজনের পরিচয় জানা যায়নি।

নিকলী থানার ওসি শামসুল আলম সিদ্দিকী জানান, বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সিংপুর বাজারে একদিনের মেলা ছিলো। মুড়ি ও অন্যান্য সামগ্রীসহ নৌকা নিয়ে মেলায় যান জহুর উদ্দিন ও তার লোকজন। মেলা শেষে তারা ঘাটে ধনু নদীতে নৌকায় ঘুমিয়ে পড়েন। শেষ রাতে নৌকায় আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন ছুটে এসে ভেতর থেকে পাঁচজনকে উদ্ধার করেন। এসময় ঘটনাস্থলেই নিহত হন নৌকার মাঝি জহুর উদ্দিন। আহতদের প্রথমে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে সেখান থেকে ঢাকায় পাঠানো হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মশার কয়েল থেকে আগুন লাগে। পরে নৌকায় থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন পুরো নৌকায় ছড়িয়ে পড়ে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102