ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আয়বহির্ভূত সম্পদ অর্জনে স্বাস্থ্য দপ্তরের স্ত্রীসহ কর্মচারী কারাগারে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১
  • ৩৯ বার পঠিত

আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের স্টেনোগ্রাফার ফরিদ আহমেদ মোল্লা ও তার স্ত্রী পলি আহমেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে ফরিদ আহমেদ ও তার স্ত্রী মহানগর বিশেষ দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মো. শহিদুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠান।

দুর্নীতি দমন কমিশন-দুদকের পিপি অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান ও আইনজীবী সেলিম আল আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফরিদ মোল্লা দীর্ঘদিন জেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের বদলি, প্রমোশন ও নিয়োগ বাণিজ্যের সঙ্গে জড়িত। এভাবে অবৈধ প্রক্রিয়ায় তিনি আয়বহির্ভূত অঢেল অর্থ-সম্পদ গড়ে তুলেছেন।

দুদুকের পিপি খন্দকার মজিবর রহমান জানান, ২০২০ সালের ৯ ডিসেম্বর ফরিদ মোল্লা ও তার স্ত্রীর নামে আয়বহির্ভূত ৩৩ লাখ ৩৫ হাজার ২০৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। দুদকের সহকারী পরিচালক ফয়সাল গাজী তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ার পর এই মামলা করেন। মামলায় এতদিন তারা দুজনই উচ্চ আদালতের জামিনে ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102