ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নন্দীগ্রামে হত্যা মামলার আসামি গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত
বগুড়া

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় চাচা চাঁন মিয়াকে হত্যার ঘটনায় করা মামলায় ভাতিজা আব্দুল মান্নান পোদ্দার (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আব্দুল মান্নান পোদ্দার ভাটরা ইউনিয়নের দমদমা গ্রামের আমির আলীর ছেলে। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁ জেলার রানীনগর উপজেলার কালীগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, গত ২৫শে ডিসেম্বর জায়গা নিয়ে বিরোধের জেরে ভাতিজার কোদালের আঘাতে চাঁন মিয়া (৫৮) গুরুতর আহত হয়। পরে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই ঘটনায় নিহতের ছেলে শ্যামল হোসেন বাদী হয়ে ৯ জানুয়ারি নন্দীগ্রাম থানায় ৬ জনের নামে মামলা করেন। সেই মামলার প্রধান আসামি আব্দুল মান্নান পোদ্দারকে গ্রেফতার করা হয়।

বগুড়ার নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102