ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছেলের লেখাপড়া ও মেয়ের বিয়ে দিয়ে সর্বস্বান্ত হয়ে ফাঁস দিলেন বাবা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

ছেলের লেখাপড়া ও মেয়ের বিয়ে দিতে গিয়ে সর্বস্বান্ত হয়ে অবশেষে গাছের সঙ্গে ফাঁস দিলেন এক ব্যক্তি। শুক্রবার সকালে রংপুর সদর উপজেলার পালিচড়া বাজারে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রাজু মিয়া নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার সদ্যপুষ্করিনী ইউনিয়নের পালিচড়া বাজারের পাশে একটি নির্মাণাধীন ভবনের আম গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত রাজু মিয়া ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমানের ভাড়াটিয়া ছিলেন। রাজু মিয়ার গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার পাইকার হাট এলাকায়।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে সুখের সংসার ছিল রাজু মিয়ার। মেয়ের বিয়ে দিয়েছেন। ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে পড়াশোনা করছেন। ছেলের লেখাপড়া ও মেয়ের বিয়ে দিতে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন রাজু।

আর এর মধ্য দিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দূরত্ব তৈরি হয় তার। স্ত্রী তার বাবার বাড়ি পীরগাছা উপজেলার কদমতলীতে চলে যান। এদিকে সন্তানরাও তার খোঁজ খবর নিচ্ছিলো না। এ অবস্থায় চার মাস যাবৎ সদ্যপুস্করিনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমানের একটি রুম ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন রাজু। তার কাছেই খেতেন এবং রুম ভাড়ার টাকা রাজুর বোনেরা পাঠাতেন।

বাসার মালিক মতিয়ার রহমান জানান, চার মাস আগে তিনি একটি রুম ভাড়া নেন। প্রতি মাসে সাতশ টাকা করে ভাড়া দিতেন। মানুষ হিসেবে সহজ সরল ছিলেন রাজু। পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন। শুক্রবার ফজরের নামাজ পড়তে মসজিদেও গিয়েছিলেন। সকালে প্রতিবেশীদের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি জানতে পারি।

সদর থানা পুলিশের ওসি মোস্তাফিজার রহমান বলেন, ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ পাওয়া গেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102