ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাচ্চাদের পুতুলের ভেতর ইয়াবা, আটক ৭

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খেলনা পুতুলে ভরে ইয়াবা পাচারের অভিযোগে সাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। ওই সময় তাদের কাছ থেকে ১৮ হাজার ইয়াবা, বিপুল পরিমাণ পুতুলসহ অন্যান্য খেলনা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো- মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বাসিন্দা মো. জানু মাল, মো. আশরাফুল, মো. রাজু সরদার, মো. ইসলাম মাল, মো. তাহিদ হোসেন, শহিদুল ইসলাম, মো. শরৎ আলী। শুক্রবার ভোরে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া থেকে তাদের আটক করে র‌্যাব-১১।

র‌্যাব-১১-এর সদর দফতরের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সুমিনুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটককৃতরা নারায়ণগঞ্জ ও আশপাশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে বাসা ভাড়া নেয়। ইয়াবা ব্যবসার সুবিধার্থে তারা একেক সময় একেক জায়গায় অবস্থান করে। খেলনা পুতুল বিক্রির নামে তারা পুতুলের ভেতর ইয়াবা ভরে বাস ও ট্রেনে পরিবহণ করে। বাচ্চাদের বিভিন্ন খেলনা বিক্রির আড়ালে তারা ইয়াবা বিক্রি ও পাচার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ঘনঘন বাসা পরিবর্তন ও বাচ্চাদের খেলনা বিক্রির আড়ালে ইয়াবা ব্যবসার কথা স্বীকার করেছে আটককৃতরা। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102