ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্ত্রীকে বকাঝকা করায় মা-বাবাকে মেরে বাড়িছাড়া করল ছেলে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১
  • ৪০ বার পঠিত

চাঁদপুরের ফরিদগঞ্জে স্ত্রীকে বকাঝকা করায় বৃদ্ধ মা-বাবাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে ছেলে নূরে আলম। বৃহস্পতিবার বিকেলে ওই উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পূর্ব বদরপুরে এ ঘটনা।

অভিযুক্ত নূরে আলম ওই গ্রামের বোরহান উদ্দিন ও পারভিন বেগম দম্পতির ছেলে। ওই ঘটনায় ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী মা-বাবা। তবে পুলিশ বাড়িতে আসার আগেই পালিয়ে গেছেন অভিযুক্ত নূরে আলম।

স্থানীয়রা জানায়, বিকেলে নুরে আলমের বউ নিশু বেগম চুলায় রান্না করছিল। ওই সময় চুলায় অতিরিক্তি ধোঁয়া হওয়ায় তাকে বকাঝকা করেন শ্বশুর-শাশুড়ি। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বোরহান উদ্দিন ও পারভিন বেগমকে লাঠি দিয়ে মারধর শুরু করে ছেলে ও পুত্রবধূ।

বোরহান-পারভিন দম্পতির অভিযোগ, ছেলে ও পুত্রবধূ অটোরিকশার ব্যাটারি থেকে অ্যাসিড নিয়ে তাদের উপর নিক্ষেপ করে এবং লাঠি দিয়ে মারধর করে। তারা চিকিৎসা নিয়ে থানায় অভিযোগ করেছেন।

রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফরুক বলেন, আমি বিষয়টি শুনেছি। বৃদ্ধ দম্পতিকে থানায় অভিযোগ করার পরামর্শ দিয়েছি। তাদের ছেলে জানিয়েছে- অ্যাসিড নিক্ষেপের কোনো ঘটনা ঘটেনি।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন বলেন, বোরহান উদ্দিন ও তার স্ত্রী থানায় এসে অভিযোগ করেছেন। পরে একজন এসআই ঘটনাস্থলে গিয়েছিলেন। পুলিশ যাওয়ার খবরে বৃদ্ধের ছেলে বাড়ি থেকে পালিয়েছেন। প্রাথমিকভাবে আমরা জেনেছি- তাদের দীর্ঘদিনের পারিবারিক কলহ রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102