ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শরীয়তপুরে ধর্ষণ মামলার মীমাংসা করতে ডেকে নিয়ে ফের গণধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ধর্ষণ মামলার মীমাংসার কথা বলে বাদীকে ডেকে নিয়ে ফের গণধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় মামলার পর দুই ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় ওই উপজেলার রাজনগর ইউনিয়নের ঠাকুকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন- ওই ইউনিয়নের মালতকান্দি গ্রামের বকসু ফকিরের ছেলে শুভ ফকির ও আজিজুল কাজির ছেলে আরিফ কাজি। শুক্রবার ভোরে তাদের গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ২৪ অক্টোবর ওই নারী ঠাকুকান্দি গ্রামের মোতালেব মালতের ছেলে রাশেদ মালতের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। সেই মামলার তুলে নিতে ও মীমাংসা করতে তাকে প্রায়ই মোবাইলে কল করত বিল্লাল কাজি।

বৃহস্পতিবার ভুক্তভোগীকে কল করে রাশেদের বাড়িতে অপেক্ষা করতে বলে বিল্লাল। তিনি প্রায় দেড় ঘণ্টা সেখানে গিয়ে অপেক্ষা করেন। মীমাংসার জন্য চেয়ারম্যান ও তার ছেলের আসার কথা থাকলেও তারা আসেননি। এরপর বিল্লাল, আরিফ ও শুভসহ অজ্ঞাত আরো ২-৩জন ওই নারীকে বাড়ির পাশের বেতঝাড়ে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

নড়িয়া থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, গণধর্ষণের শিকার নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি মামলা করার পর দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102