ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পটুয়াখালীতে ব্রিজ ধসে নদীতে, শিক্ষকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১
  • ৪৩ বার পঠিত

পটুয়াখালীর মির্জাগঞ্জে একটি ব্রিজ ধসে নদীতে পড়ে গেছে। এ ঘটনায় এক মাদরাসা শিক্ষক নিহত ও চারজন আহত হয়েছেন।
শুক্রবার রাত ৮টার দিকে ওই উপজেলার শ্রীমন্ত নদীর মহিষকাটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষক আইয়ুব আলী দুমকী উপজেলার বদরপুর এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় কলাগাছিয়া আসমতিয়া দাখিল মাদরাসার সুপার ছিলেন।

মির্জাগঞ্জ থানার ওসি এমআর শওকত আনোয়ার বলেন, মাদরাসার সভাপতিকে এগিয়ে নিতে মহিষকাটা-আন্দুয়া ব্রিজের উপর অপেক্ষা করছিলেন আইয়ুব আলী। তখন ব্রিজে একটি যাত্রীবোঝাই অটোরিকশা, একটি মোটরসাইকেল ছিল। হঠাৎ ব্রিজটি শ্রীমন্ত নদীতে ধসে পড়ে আইয়ুব আলী, মোটরসাইকেল আরোহী ও তিন অটো যাত্রী ডুবে যান। বাকিদের উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন আইয়ুব আলী।

ওসি আরো জানান, রাত সাড়ে ১০টার দিকে আইয়ুব আলীকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা দেয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102