ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পৌরসভা নির্বাচন: রাজশাহীর ভবানীগঞ্জে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত
ফাইল ছবি

রাজশাহীর ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রাজ্জাক ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা তাকে ভোট দিতে দেয়নি বলেও অভিযোগ করেন তিনি। আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, তিনি সকালে পৌরসভার চাঁনপাড়া স্কুল কেন্দ্রে ভোট দিতে গেলে আওয়ামী লীগ প্রার্থীর ক্যাডাররা তাকে গলাধাক্কা দিয়ে বের করে দেয়। তিনি মেয়র প্রার্থী হলেও তাকে ভোট দিতে দেয়া হয়নি। ৯টি ওয়ার্ডের সবগুলো থেকেই বিএনপি প্রার্থীর এজেন্টদের বের করে দেয়া হয়েছে। এজন্য তিনি ভোট বর্জন করেছেন।

তিনি আরো বলেন, “আমি একজন প্রার্থী। আমাকেও ভোট দিতে দেয়া হয়নি। আমাকে গলাধাক্কা দিয়ে বের করে দিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা।”

তবে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মালেক মন্ডল এসব অস্বীকার করে বলেন, “নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হচ্ছে। সবাই নির্বিঘ্নে ভোট দিচ্ছে।”

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102