ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভোট কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগে মোংলায় ১৫ প্রার্থীর ভোট বর্জন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

ভোট কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগ এনে মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মো. জুলফিকার আলী ভোট বর্জন করেছেন। শনিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় শহরের মাদ্রাসা রোডে নিজ বাসভবনের নির্বাচনী অফিসে সংবাদ সম্মেলন করে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের চাপে সাধারণ ভোটাররা ভোটকেন্দ্রে যেতে পারছেন না। বাধা পেরিয়ে কেউ কেউ যেতে পারলেও ক্ষমতাসীনদের ক্যাডারদের সামনে তাদের পছন্দের প্রতীকে ভোট দিতে বাধ্য করা হচ্ছে। এভাবে কোনো নির্বাচন হতে পারে না। আমি নিজে কয়েকটি কেন্দ্রে এমনি ভোট ডাকাতির চিত্র দেখেছি। একই সঙ্গে বিএনপি সমর্থিত ১২ জন কাউন্সিলর ও স্বতন্ত্র দুই কাউন্সিলর প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
বর্জন করা কাউন্সিলররা হলেন, ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাবিব ফকির, মাইনুল ইসলাম, ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইমান হোসেন, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সুমন মল্লিক, ইউনুস আলী, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুর রাজ্জাক, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এমরান হোসেন, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অ্যাড. মো. হোসেন, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আলাউদ্দীন, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. খোরশেদ আলম, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এম এ কাদের, সংরক্ষিত ১, ২ ও ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কমলা বেগম, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী লিলি বেগম, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আয়শা বেগম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102