ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অনিয়মের অভিযোগে বর্তমান মেয়রের ভোট বর্জন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১
  • ৪৪ বার পঠিত

দ্বিতীয় ধাপে ৬০ পৌরসভা নির্বাচনের মাঝে অনুষ্ঠিত হচ্ছে গাংনী পৌরসভা নির্বাচন। তবে বিভিন্ন কেন্দ্রে নানা অনিয়মের অভিযোগ করেছেন বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী। তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন সরকার দলীয় প্রার্থী। অনিয়মের অভিযোগ এনে স্বতন্ত্র প্রার্থী ও বহিস্কৃত যুবলীগ নেতা, বর্তমান মেয়র আশরাফুল ইসলাম নির্বাচন বর্জন করেছেন।

গাংনী পৌরসভার ৯ টি ওয়ার্ডের ৯টি ভোট কেন্দ্রের ৬১ টি বুথে ভোট গ্রহণ শুরু হয় সকাল ৮ টা থেকে। কেন্দ্র ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকলেও সরকার দলীয় প্রার্থীর সমর্থকরা ভোটকেন্দ্র দখল করে নেয়। নৌকা প্রতীকের প্রার্থীর ভোটাররা ভোটকেন্দ্রে নির্বিঘ্নে ভোট দিলেও অন্যান্য প্রার্থীর কর্মী-সমর্থকরা ভোটকেন্দ্রে যেতে পারেননি বলে অভিযোগ করেছেন।

বেশ কয়েকটি কেন্দ্রে গিয়ে দেখা গেছে, ভোটারদের উপস্থিতি একেবারেই কম। অধিকাংশ কেন্দ্রেই ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীর এজেন্টকে পাওয়া যায়নি। কোনো কোনো কেন্দ্রে মেয়র ও কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাক্কা ধাক্কির ঘটনা ঘটেছে।

গাংনী সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রার্থীর সমর্থক মজিরুল ও মিলনের সাথে কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমানের বাক বিতন্ডা ও ধাক্কা ধাক্কির ঘটনা ঘটে। ওই কেন্দ্রে পোলিং অফিসার মিজানুর রহমান ভোটারদের আঙ্গুলের ছাপ নিয়ে সরকার দলীয় প্রার্থীর নৌকা মার্কায় ভোট প্রয়োগ করছেন বলে অভিযোগ পাওয়া যায়। তবে এ ব্যাপারে জানতে চাইলে পোলিং অফিসার কোনো উত্তর দেননি। একই ভাবে ভোট চলছিল ৯টি কেন্দ্রে।

নির্বাচনে অনিয়মের কথা উল্লেখ করে নির্বাচন বর্জন করেছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম। শনিবার দুপুর আড়াইটার দিকে সাংবাদিকদের সামনে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।

অপরদিকে সরকার দলীয় প্রার্থী আহমেদ আলী আশরাফুল ইসলামের এ দাবিকে অস্বীকার করে বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে আশরাফুল ইসলাম ভোট বর্জন করছেন।

জেলা রিটার্নিং অফিসার আহমেদ আলী বলেন, কোনো অনিয়ম পরিলক্ষিত হয়নি। একটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ পেয়ে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102