ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছেলেকে ‘হত্যা করে’ পালাতে গিয়ে ধরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত
নেত্রকোনা

পারিবারিক কলহের জেরে নেত্রকোনায় আরাফাত নামে আট বছরের ছেলেকে হত্যার অভিযোগ উঠেছে বাবা এরশাদ মিয়ার বিরুদ্ধে। শনিবার (১৬ জানুয়ারি) সকালে নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের কান্দুলিয়া নামক স্থানে এ ঘটনায় এলাকাবাসী এরশাদকে ঘরে আটকে রাখে। পরে নেত্রকোনা মডেল থানায় খবর দিলে পুলিশ তাকে থানা হেফাজতে নেয়।

সিংহের বাংলা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রহিম জানান, আরাফাত নামের আট বছরের শিশুকে পিটিয়ে হত্যা করেছে বাবা এরশাদ মিয়া। এরশাদের বাড়ি সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামে। তিনি কান্দুলিয়ায় বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে আট বছরের ছেলেসন্তান রেখেই পারিবারিক কলহের জের ধরে ইতিমধ্যেই স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়। সেই সুবাদে স্ত্রী ও সন্তান শ্বশুরবাড়ি কান্দুলিয়াতেই অবস্থান করে আসছিল।

তিনি বলেন, কিন্তু শনিবার আবার এরশাদ শ্বশুরবাড়ি এসে ছেলেকে হত্যা করে পালিয়ে যেতে চাইলে এলাকাবাসী টের পেয়ে অবরুদ্ধ করে। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তাকে আটক করে।

এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, গলা টিপে মেরেছে খবর পেয়ে আসামিকে গ্রেফতার করেছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102