ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নীলফামারীর সৈয়দপুরে আগুন পোহাতে গিয়ে অন্তঃসত্ত্বা নারী দগ্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

নীলফামারীর সৈয়দপুরে শীত নিবারণে আগুন জ্বালিয়ে তাপ নিতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন ৮ মাসের অন্তঃসত্ত্বা এক নারী। শরীরের অধিকাংশ পুড়ে যাওয়ায় তাকে গুরুতর অবস্থায় প্রথমে রংপুর মেডিকেলে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকাস্থ বার্ন ইউনিটে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে।

শনিবার (১৬ জানুয়ারি) সকাল ১০ টায় সৈয়দপুর শহরের মুন্সিপাড়া খেজুরবাগ মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই এলাকার ফেরি করে মাছ বিক্রেতা মাসুদের স্ত্রী লিসা (২৫) রান্না ঘরেই চুলায় আগুন জ্বালিয়ে আগুন পোহাচ্ছিলেন। এসময় গায়ের চাদরে আগুন লেগে যায়। এতে সে মারাত্মকভাবে দগ্ধ হয়। তার আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাৎক্ষণিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক দ্রুত তাকে ঢাকাস্থ বার্ন ইউনিটে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। সে অনুযায়ী তাকে ঢাকা প্রেরণ করা হচ্ছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে মাছ বিক্রেতা মাসুদ জানান, সকাল বেলা আমার স্ত্রী চুলায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছিল। এমন সময় গায়ের চাদরে আগুন লাগায় সে দগ্ধ হয়। তার শরীরের বেশিরভাগ পুড়ে যাওয়ায় তাকে চিকিৎসক ঢাকায় নেওয়ার কথা জানিয়েছে।

এদিকে স্ত্রীর চিকিৎসায় সাহায্যের আবেদন জানিয়ে মাসুদ জানান, আমার পক্ষে ঢাকায় রেখে চিকিৎসা করার মতো সামর্থ নেই। কোনো রকম মাছ বিক্রি করে সংসার চলে। সরকারি সহযোগিতা বা বিত্তবানদের সাহায্য ছাড়া আমার স্ত্রীর চিকিৎসা করা সম্ভব নয়। তাই সবার সহযোগিতা কামনা করছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102