ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পটুয়াখালীর মির্জাগঞ্জে ব্রিজ ভেঙে প্রাণ গেল মাদ্রাসা সুপারের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

পটুয়াখালীর মির্জাগঞ্জের মহিষকাটায় ঝুঁকিপূর্ণ একটি ব্রিজ ভেঙে অটোরিকশা ও মোটরসাইকেলসহ ১০-১৫ জন পথচারী পানিতে পড়ে যাওয়া ঘটনা ঘটেছে। খবর পেয়ে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করলেও এক মাদ্রাসা সুপারকে উদ্ধার করা সম্ভব হয়নি। এর কয়েক ঘণ্টা পর আইয়ুব আলী নামে ওই সুপারের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে মহিষকাটা সংলগ্ন শ্রীমন্ত নদীর ওপর থাকা ব্রিজটি ভেঙে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আইয়ুব আলী মির্জাগঞ্জ উপজেলার কলাগাছিয়া আসমতিয়া এনতেজিয়া দাখিল মাদ্রাসার সুপার হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি দুমকি উপজেলার পাংগাশিয়া গ্রামে।

বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার ইসলাম। তিনি জানান, মাদ্রাসার সুপার আইয়ুব আলী তার মাদ্রাসার সভাপতি ঢাকা থেকে আসায় তিনি মহিষকাটা যান। শুক্রবার রাতে সভাপতিকে বহন করা গাড়ি ওই ব্রিজ দিয়ে পার করা যাবে কিনা তা দেখতে ব্রিজের মাঝে যান তিনি। এ সময় হঠাৎ করে ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় একটি অটোরিকশা ও মোটরসাইকেলসহ ১০-১৫ জন পথচারীসহ ব্রিজটি ভেঙে পানিতে পড়ে যায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102