ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রূপগঞ্জে কাভার্ডভ্যান চাপায় দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১
  • ৪৩ বার পঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সাওঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোবারক হোসেন (৪২) উপজেলার ভুলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও স্থানীয় মর্তুজাবাদ এলাকার আবুল হাসেম মিয়ার ছেলে। অপরজন একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি করিম হোসেন (৫১)।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেলে ভুলতা আসার সময় ঢাকা-সিলেট মহাসড়কের সাওঘাট এলাকায় নরসিংদীগামী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী দুইজন গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, মোবারক হোসেন ও করিম মোটরসাইকেলে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে সাওঘাট এলাকায় যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়। এতে দুজনেই কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102