ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাগলের দড়িতে ভ্যান উল্টে প্রাণ গেল নারীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১
  • ৪৩ বার পঠিত

যশোরের শার্শায় ইঞ্জিনচালিত ভ্যান উল্টে জামেনা বেগম (৫৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভ্যানচালক ভনু মিয়া (৪৮) গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

শুক্রবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় শার্শার গোড়পাড়া কদবেলতলার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামেনা বেগম শার্শার লক্ষণপুর পশ্চিমপাড়ার শামছুর সর্দারের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত জামেনা বেগম মেয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে ইঞ্জিনচালিত ভ্যানে করে রওনা হন। পথে গোড়পাড়া কদবেলতলা মোড়ে পৌঁছালে একটি ছাগল রাস্তা পার হওয়ার সময় ছাগলের দড়িতে বেঁধে ভ্যান উল্টে যায়। এতে গুরুতর জখম হন জামেনা বেগম। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন ভ্যানচালক ভনু মিয়া।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102