ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এয়ারপোর্টে লাগেজ খুলে সবাই হাসাহাসি করেছিল: জয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১
  • ৫৭ বার পঠিত

অভিনেত্রী জয়া আহসান। যিনি দুই বাংলারই একজন জনপ্রিয় অভিনেত্রী। যার অভিনয় দক্ষতা কেড়ে নিয়েছে কোটি ভক্তের হৃদয়। অবাক করা বিষয় হল, সুন্দরী এই অভিনেত্রীর বয়স কেবল ক্যালেন্ডারেই বেড়েছে, বাস্তবে তার বয়স কত তা বোঝার উপায় নেই।
জয়া অভিনয় যেমন ভালোবাসেন, তেমনি পশু ও বৃক্ষপ্রেমী হিসেবে তার দারুণ খ্যাতি রয়েছে। তার বাড়িতে গড়ে তুলেছেন ছাদবাগান। তাতে শোভা পাচ্ছে নানা প্রজাতির গাছ। পাশাপাশি বাসার বারান্দায় রয়েছে বাহারি ফুল গাছ। মাঝেমধ্যে সেসব ফুল-ফলের ছবি তোলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায় এই অভিনেত্রীকে।

শুক্রবার (১৫ জানুয়ারি) জয়া আহসান তার ফেসবুকে কামরাঙা, শিম, বেগুন, ফুল কপি, ও বড়ইয়ের ছবি পোস্ট করেছেন। এসবই জয়ার ছাদবাগানের সবজি ও ফল। যে গাছের কামরাঙা ও বড়ইয়ের ছবি তিনি পোস্ট করেছেন, সেই গাছ সংগ্রহের পেছনে মজার একটি ঘটনা রয়েছে। যা তিনি তার ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।

মজার সেই ঘটনা বর্ণনা দিয়ে জয়া আহসান লিখেছেন- শুটিং করতে গিয়ে বারুইপুর থেকে কামরাঙা আর কুল বড়ইয়ের দুটো গাছ নিয়ে এসেছিলাম। এয়ারপোর্টে লাগেজে শপিংয়ের বদলে গাছ দেখে সবাই খুব হাসাহাসি করেছিল। সেই গাছ আমার এখন ফলের ভারে নুয়ে পড়েছে। আজ সকালে ছাদবাগানের সবজি; গোলাকারটা কিন্তু আপেল নয়, কুল!

জয়া আহসানের বাসার ছাদ ও ব্যালকনির চারপাশে প্রায় শতাধিক ফল ও সবজির গাছ রয়েছে। গত বছর লকডাউনের সময়ে জয়া বেশি সময় পার করেছেন এই বাগানে। নতুন গাছ লাগানো আর পরিচর্যা করে কাটিয়েছেন তিনি।

তার বাগানে রয়েছে চালকুমড়া, থাই বেগুন, বরবটি, শিম, লেবু, মাল্টা, ডুমুর, বেদানা, বড়ই, পেয়ারা, সফেদা, বেরি, কামরাঙা ও নানারকম ভেষজ গাছ। বেশ কিছু বিদেশি সবজি, ফল ও ফুলগাছ রয়েছে জয়ার ইস্কাটনের বাসার এই ছাদবাগানে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102