ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভক্তদের কাছে ক্ষমা চেয়ে যা বললেন নোবেল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১
  • ৫৪ বার পঠিত

কলকাতার সা রে গা মা পা খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেল। ক্যারিয়ারে আলোচনা যেমন পেয়েছেন দুই বাংলায় তারচেয়ে বেশি অর্জন করেছেন সমালোচনা। চমৎকার গায়কী তার। নিজেকে স্টাইলিশ হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন ভক্তদের মনে। কিন্তু নানা সময় নানা সমালোচিত বক্তব্য ও কর্মকান্ড তাকে সবার কাছেই বিতর্কিত করে তুলেছে।

সর্বশেষ গত ১১ জানুয়ারি দিবাগত মধ্যরাতে হঠাৎ করেই গান ছেড়ে দেয়ার ঘোষণা দিয়ে বসলেন নোবেল। কেন তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন সে নিয়ে অনেক আলোচনা হয়েছে।

এবার তিনি তার অতীতের সবকিছুর জন্য অনুতপ্ত হয়ে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন। চেয়েছেন আরও একবার সবকিছু নতুন করে শুরু করার সুযোগ।

আজ ১৬ জানুয়ারি ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘এত যে হেটার্স হেটার্স করো! আসলে এরা কারা? দিন শেষে সাউন্ডটেক চ্যানেল হোক, আর নোবেল ম্যান চ্যানেল হোক, এরা আমার গান কিন্তু টুকটাক শোনে। সেই অধিকারের জায়গা থেকে একটা আবদার করি ভাই-বোন-মা-বাবা, বাদ দাও না এবার।

তোমরা আমার শ্রোতা, আমার কলিজা তোমরা। তোমাদের কারণেই আমি নোবেল। তোমাদের ছাড়া আমি কিছুই না। কিচ্ছু না! জিরো! যাস্ট জিরো!!’

নিজের ভুল স্বীকার করে নোবেল বলেন, ‘ভুলের উর্ধ্বে কেউই না। কিন্তু ক্ষমা কি মহৎ গুণ নয়? আমি জানি আমার মত দু-চারটা নোবেল না থাকলে সংগীত জগতের কিচ্ছু আসবে যাবে না। তবে আরেকটা সুযোগ চাই। বিশ্বাস রাখো, আমার কাছে বাংলা গানকে দেবার মত কিছু হলেও আছে।’

‘তবে কি এবার ঘৃণার সাগরের স্নানটা শেষ করে একটু ভালবাসা দেওয়া যায় না? আর কিচ্ছু চাইনা আমি, একটু ভালবাসা ছাড়া। আর কত কষ্ট দিবা? আমিও তো মানুষ’- সবশেষে যোগ করেন নোবেল।

এবার দেখার পালা তার ‘কলিজার শ্রোতা’রা তাকে নিয়ে নতুন করে ভাবেন কি না। আরও একবার ভালোবাসা নিয়ে প্রিয় নোবেলেরে গানের মন ভাসাবেন কি না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102