ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জমি নিয়ে দ্বন্দ্বে যুবককে হত্যা, রক্তমাখা কুড়াল উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১
  • ৪২ বার পঠিত

খুলনার রূপসায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মহিদুল মোল্লা (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে রূপসার ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর এলাকায় এ ঘটনা ঘটেছে। মহিদুল আনন্দনগরের ছহির উদ্দিন মোল্লার ছেলে। এদিকে, হত্যায় ব্যবহৃত রক্তমাখা কুড়াল উদ্ধার করেছে পুলিশ।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, পূর্ব শত্রুতার জের ধরে তাকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। ঘটনার সময় মহিদুল মোল্লা বিরোধপূর্ণ জমি পরিষ্কার-পরিচ্ছন্ন করতে গেলে প্রতিপক্ষরা তাকে বাধা দেয়। এসময় তর্ক-বিতর্কের এক পর্যায়ে কুড়াল দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর জখম হয় মহিদুল।

স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মহিদুল মারা যান বলেও জানান মোল্লা জাকির হোসেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102