ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিয়ের দাবি প্রত্যাখ্যান করায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১
  • ৩৯ বার পঠিত

নরসিংদীর পলাশে অজ্ঞাত এক নারীর লাশ হাসপাতালে ফেলে পালিয়ে গেছে তার প্রেমিক। বৃহস্পতিবার সকালে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, নিহত জনি বেগম গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নারগানা গ্রামের করিম মোড়লের মেয়ে। অপরদিকে কথিত প্রেমিক মুঞ্জুর হোসেন ঘোড়াশাল পৌর এলাকার ধনারটেক গ্রামের ফজলুল হকের ছেলে।

এ ঘটনায় শনিবার সকালে পলাশ থানায় নিহত তরুণীর বাবা বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার দায়ে কথিত প্রেমিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, জনি ও মুঞ্জুর পলাশের স্যামরি ডাইং কারখানায় শ্রমিকের কাজ করতো। কাজের সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। পরে তাদের সম্পর্কটি গভীরে পৌঁছালে জনি মুঞ্জুরকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। একপর্যায়ে বিয়ে না করলে গেলো বুধবার জনি বিয়ের দাবিতে প্রেমিক মুঞ্জুরের বাড়িতে গিয়ে উঠে। সেখানে মুঞ্জুর হোসেন বিয়ের দাবি প্রত্যাখ্যান করলে একপর্যায়ে জনি বেগম বিষপানে আত্মহত্যা করে।

বিষপানের পর ওই নারীকে চিকিৎসার কথা বলে হাসপাতালে রেখে পালিয়ে যায় কথিত প্রেমিক মুঞ্জুর হোসেন।

পলাশ থানার ওসি শেখ মো: নাসিরউদ্দিন জানান, কথিত প্রেমিক মরদেহটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যায়। পরে মরদেহটির পরিচয় নিশ্চিত হয়ে মামলা নেয়া হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত মুঞ্জুর হোসেন পলাতক রয়েছেন।

#ডেইলি বাংলাদেশ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102