ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অবশেষে কঙ্গনার বিরুদ্ধে চুরির অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১
  • ৪৯ বার পঠিত

বলিউডের প্রথম সারির অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তার কথার আঘাত বিতর্ক সৃষ্টির বিশাল রসদ। ব্যক্তি গুণ বা যেকোনো বলয়ে বেফাঁস মন্তব্য করতে কুণ্ঠাবোধ করেন না তিনি। সোজাসাপ্টা কারো বিরুদ্ধে অভিযোগ করতে তার কোনো রাখঢাক নেই। এরই মধ্যে এই অভিনেত্রীর বিরুদ্ধে উঠল চুরির অভিযোগ।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ‘মণিকর্ণিকা রিটার্ন: দ্য লিজেন্ড অব ডিড্ডা’ সিনেমার ঘোষণা দিয়েছেন কঙ্গনা। এরপর শুরু হয় বিতর্ক। এই অভিনেত্রীর বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ করেন লেখক আশিষ কাউল।

এই লেখক জানান, তার ‘ডিড্ডা: দ্য ওয়ারিয়র কুইন অব কাশ্মির’ নামে বই ইতোমধ্যে ইংরেজি ভাষায় প্রকাশিত হয়েছে। এর কপিরাইটও তার কাছে রয়েছে। লকডাউনের মধ্যে বইটির হিন্দি সংস্করণ লেখার জন্য কঙ্গনার সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি।

এই লেখক দাবি করেন, তিনি হিন্দি সংস্করণের জন্য যখন কঙ্গনাকে ই-মেইল পাঠিয়েছিলেন তখন কোনো উত্তর পাননি। হঠাৎ এই অভিনেত্রীর সিনেমার ঘোষণা দেয়াতে তিনি ভীষণ অবাক হয়েছেন।

আশিষ বলেন, ‘দিদা জীবনীর কপিরাইট আমার কাছে রয়েছে। তিনি লোহারের প্রিন্সেস। বর্তমানে এটি জম্মু।’

তার মতে, তিনি যেভাবে বইটি লিখেছেন তাতে খুব সহজেই এটি থেকে সিনেমা নির্মাণ সম্ভব। এ বিষয়ে তিনি রিলায়েন্স এন্টারটেইনমেন্টের সঙ্গে যোগাযোগও করেছেন।

এদিকে লেখক আশিষ কাউলের এই দাবির পরিপ্রেক্ষিতে কঙ্গনা এখনো কোনো মন্তব্য করেননি।

এর আগে কাশ্মিরি যোদ্ধা রানি ডিড্ডাকে নিয়ে সিনেমার ঘোষণা দিয়ে টুইটারে কঙ্গনা লেখেন, ‘আমাদের ভারতবর্ষ ঝাঁসি রানির মতো অনেক বীরাঙ্গনার গল্পের সাক্ষী। তেমনি একজন কাশ্মিরের এক রানির, যে মেহমুদ গজনিকে একবার নয় দুইবার হারিয়েছেন।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102