ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

উত্তপ্ত গাইবান্ধা, র‌্যাব-পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১
  • ৪৩ বার পঠিত

দিনভর শান্তিপূর্ণ নির্বাচন হলেও সন্ধ্যার পর উত্তপ্ত হয়ে উঠে গাইবান্ধা পৌরসভা নির্বাচনী এলাকা। নির্বাচনের ফলাফল নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে পরাজিত প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় শহরের পূর্ব কোমরনই মিয়া পাড়ায় নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

এতে র‍্যাবের তিন সদস্য, ডিবির তিন, পুলিশের দুই ও ফায়ার সার্ভিসের দুই সদস্যসহ বেশ কয়েকজন স্থানীয় মানুষ আহত হয়েছেন। তাদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের সময় পুলিশের একটি গাড়ি জ্বালিয়ে দেয় স্বতন্ত্র প্রার্থী আনোয়ার উল হাসান সাহিবের সমর্থকরা। এছাড়া পুলিশের দুটি পিকআপসহ র‍্যাবের দুটি গাড়ি ভাংচুর করা হয়।

পুলিশ জানায়, নির্বাচিত হতে না পারায় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালায় স্বতন্ত্রপ্রার্থী আনোয়ারুল সরোয়ার শাহিদের সমর্থকরা। চলে দফায় দফায় সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। ওই এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102