ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষক-কর্মকর্তার বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১
  • ৪৩ বার পঠিত

অবরুদ্ধ করে জোরপূর্বক বিভিন্ন কাগজে স্বাক্ষর নেয়ার অভিযোগে ভিসিবিরোধী ৮ শিক্ষক-কর্মকর্তার নামে মামলা করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক নাজমুল হক।

শনিবার রাত ২ টার দিকে রংপুর মেট্রোপলিটনের তাজহাট থানায় এ মামলা করা হয়।

ভিসিবিরোধী শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠন অধিকার সুরক্ষা পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মতিউর রহমানকে প্রধান আসামি করে মামলাটি করা হয়। এছাড়াও শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. গাজী মাজহারুল আনোয়ার, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক তারিকুল ইসলাম, সরকার দলীয় শিক্ষক সংগঠন নীল দলের সাধারণ সম্পাদক আসাদ মন্ডল, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সাব্বির আহমেদ চৌধুরী, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আনোয়ারুল আজিম, পরিকল্পনা ও উন্নয়ন দফতরের অতিরিক্ত পরিচালক এটিজিএম গোলাম ফিরোজ এবং কলা অনুষদের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আলীকে আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়, গত বৃহস্পতিবার সকালে মতিউর রহমানের নেতৃত্বে বেশ কয়েকজন শিক্ষক-কর্মকর্তা তার দপ্তরে এসে তাকে অবরুদ্ধ করে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব থেকে পদত্যাগের জন্য চাপ দেন। সদ্য প্রকাশিত ইংরেজি বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারের প্রকাশিত ফল বাতিল এবং রসায়ন বিভাগের পুনর্গঠিত পরীক্ষা কমিটি বাতিল সংক্রান্ত একটি চিঠিতে জোড় করে তারা স্বাক্ষর নেন।

এদিকে, অধিকার সুরক্ষা পরিষদের নেতারা বলছেন, নিজের দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আন্দোলন ও তদন্ত ঠেকাতে ভিসি অধ্যাপক ড. নাজমুল আহসান কলিম উল্লাহ মামলাটি করিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102