ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফেনীতে নৈশ প্রহরী হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী মো: সফি উল্যাহ (৬০) হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ১৭ জানুয়ারি রোববার জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা এ রায় ঘোষণা করেন।

পিপি হাফেজ আহম্মদ জানান, আলোচিত এ হত্যামামলায় আসামি সোহেল হাওলাদারকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা রায় দেন। গত বুধবার একই আদালতে যুক্তিতর্ক শুনানি শেষ হয়েছে। সফিউল্যাহ হত্যা মামলার অন্য আসামি রাব্বি, রনি ও সাকিব শিশু আদালতে বিচারাধীন রয়েছে।

মামলার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৯ মে বৃহস্পতিবার রাতে শহরের বারাহীপুর গাজীক্রস রোডের হাসান আলী ভূঁঞা বাড়ির পাশে হক ম্যানশন থেকে সফিউল্যাহর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার দিন দেড় ভরি স্বর্ণ ও নগদ ১ লাখ টাকা লুট করে আসামিরা। তার গ্রামের বাড়ি সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আলমপুরে।

এ ঘটনায় তার ছেলে আবদুল মোতালেব বাদী হয়ে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারের পর আদালতে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে রাব্বি, রনি ও সাকিব।

চলতি বছরের ২৯ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবুর রহমান চৌধুরী অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে জেলা ও দায়রা জজ আদালতে এক আসামি সোহেল ও শিশু আদালতে অপর তিন আসামীকে অভিযুক্ত করা হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর অভিযোগ গঠন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা। গত ১৩ অক্টোবর মামলার বাদী আবদুল মোতালেবের প্রথম সাক্ষ্যগ্রহণ করা হয়। এ মামলায় ১৮ জন আদালতে সাক্ষী প্রদান করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102