ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রেজাউল করিম রেজা হত্যা: বরিশালে পুলিশের বিরুদ্ধে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

বরিশালে শিক্ষানবিশ আইনজীবী রেজাউল করিম রেজা হত্যার সুষ্ঠু বিচার ও আসামি এসআই মহিউদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ রবিবার সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এলাকাবসীর উদ্যোগে এই মানববন্ধন হয়।

মানববন্ধনে এলকাবাসী, নিহত রেজার পরিবারের সদস্যরা এবং কর্মসূচীতে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের জেলা আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুম্মন, সদস্য সচিব ডা মনীষা চক্রবর্ত্তী বক্তব্য রাখেন।

তারা বলেন, রেজাকে বাড়ির সমানে থেকে পুলিরে এসআই মহিউদ্দিন তুলে নিয়ে গিয়ে থানায় নির্যাতনের পর হত্যা করেছে। এই ঘটনায় মামলা দায়ের করা হলেও তার তেমন কোন অগ্রগতী নেই। মামলার আসামি পুলিশ হওয়ায় সে নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে, অথচ তাকে গ্রেপ্তার করছেনা পুলিশ। তারা এই ঘটনার সুষ্ঠু বিচার ও আসামীর সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

গত ৩১শে ডিসেম্বর নগরীর রীপাতলী এলকা থেকে রেজাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ২রা জানুয়ারী দিবাগত রাতে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102