ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুর পৌরসভার নির্বাচনে মনোনয়ন দাখিল করলেন মেয়রপ্রার্থী আধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১
  • ৪১ বার পঠিত

শেরপুর; আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে অনুষ্ঠেয় ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার। ১৭ জানুয়ারি রবিবার সকালে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদারের কাছে ওই মনোনয়ন দাখিল করেন তিনি।

মনোনয়ন দাখিলকালে এডভোকেট আধারের সাথে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক, জেলা কৃষক লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন হাজারী, জেলা বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ সুরুজ্জামান, সাপ্তাহিক দশকাহনীয়ার সম্পাদক-প্রকাশক মুহাম্মদ আবু বকর, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ শরাফত আলী, শহর কৃষকলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান আলাল, জেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান রুমান, বিশিষ্ট সমাজসেবক-ব্যবসায়ী আলহাজ্ব মোঃ হাসানুজ্জামান ও সুলতান মাহমুদ সুজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শেরপুর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে দীর্ঘ ২ মাস যাবত এককভাবে নির্বাচনের মাঠ চষে বেরিয়ে ভোটারদের আস্থা অর্জন করে আলোচনার শীর্ষে অবস্থান করলেও দলীয় মনোনয়নবঞ্চিত হন এডভোকেট রফিকুল ইসলাম আধার। ওই অবস্থায় অনেক চরাই-উৎরাইয়ের পরও তিনি বৃহৎ উত্তর-পশ্চিমাঞ্চলসহ শহরের মাঠ পর্যায়ের নেতা-কর্মীসহ সাধারণ ভোটারদের আশা-আকাঙ্খার দিকে তাকিয়ে দলের বিদ্রোহী প্রার্থী হয়েই মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলকালে আচরণবিধির কারণে জেলা নির্বাচন অফিসের সামনে তার সমর্থকদের মধ্যে অনেকেই উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102