ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হবিগঞ্জে ১০ টাকার ভাড়া নিয়ে রণক্ষেত্র! আহত ৩০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

হবিগঞ্জের লাখাই উপজেলার শিবপুর গ্রামে ব্যাটারী চালিত ইজিবাইকের ভাড়া নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে পুলিশসহ ৩০জন আহত হয়েছে। রবিবার সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩১ রাউন্ড বুলেট ছোঁড়েন। সংঘর্ষে আহতদেরকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে অলি মিয়া নামে এক চালক ৬০ টাকা টমটম ভাড়া চাইলে ইসরাফিল নামে এক যাত্রী ৫০ টাকা দিতে রাজি হয়। এই নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে ইসরাফিলকে মারধর করে চালক অলি মিয়া। এই ঘটনার জের ধরে টমটম চালকের পক্ষে ফেরদৌস হাজী ও ইসরাফিলের পক্ষে আফাজ উদ্দিনের লোকজন রবিবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩১ রাউন্ড বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করেন।

সংঘর্ষে পুলিশের পরিদর্শক মোবারক (৪২), উপপরিদর্শক বাবুল সিংহ(৫০), উপপরিদর্শক নুর সুলেমান(৩৮), সহকারী উপপরিদর্শক নুর উদ্দিন(৪৮), নাঈম (২২), পুলিশের কনস্টেবল সাকিব(২২), শামীম(২৪), আলমগীর(২৩), রাহুল(২৩), সফিউদ্দিন(৩৮), নাজিম উদ্দিন(২৮), মহিন উদ্দিনসহ ৩০জন আহত হয়।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, ৩১ রাউন্ড বুলেট নিক্ষেপের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102