ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফেনীতে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী মো. সফিউল্যাহ হত্যা মামলায় সোহেল হাওলাদার নামের এক আসামির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা এ রায় ঘোষণা করেন।

গত বুধবার একই আদালতে যুক্তিতর্ক শুনানি শেষ হয়। সফিউল্যাহ হত্যা মামলার অভিযুক্ত আসামিরা হলেন, সোহেল, রাব্বি, রনি ও সাকিব। রাব্বি, রনি ও সাকিব শিশু আদালতে অভিযুক্ত রয়েছে।

হত্যার থাকার কথা স্বীকার করে রাব্বি, রনি ও সাকিব অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তৌহিদুল হক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জাকির হোসাইন এর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

২০১৯ সালের ২৯শে মে বৃহস্পতিবার রাতে শহরের বারাহীপুর গাজীক্রস রোডের হক ম্যানশন থেকে সফিউল্যাহর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার ছেলে আবদুল মোতালেব বাদি হয়ে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।

চলতি বছরের ২৯শে এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবুর রহমান চৌধুরী অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে জেলা ও দায়রা জজ আদালতের আসামী সোহেল ও শিশু আদালতে অপর তিন আসামীকে অভিযুক্ত করা হয়েছে।

গত ৩০শে সেপ্টেম্বর অভিযোগ গঠন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা। গত ১৩ই অক্টোবর মামলার বাদি আবদুল মোতালেবের প্রথম সাক্ষ্যগ্রহণ করা হয়। এ মামলায় ১৮ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102