ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এনআরবি ব্যাংকের দুই পরিচালকের ব্যাংক হিসাব চায় দুদক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১
  • ৪১ বার পঠিত

অবৈধ উপায়ে অর্জিত অর্থে ব্যাংকের শেয়ার কেনা এবং অর্থ পাচারের অভিযোগে এনআরবি ব্যাংক লিমিটেডের দুই পরিচালক নাফিহ রশিদ খান ও নাভিদ রশিদ খান এবং তাদের বাবা আমিনুর রশিদ খানের ব্যাংক হিসাবসহ বিভিন্ন তথ্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন, দুদক।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট, বিএফআইইউ’র কাছে পাঠানো চিঠিতে ৩০শে জানুয়ারির মধ্যে এসব তথ্য দিতে বলা হয়েছে।

চিঠিতে তাদের নিজ নামে ও স্বার্থ সংশ্লিষ্ট হিসাবের তথ্য, KOIC প্রোফাইল, টিন সার্টিফিকেটসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত তথ্য চাওয়া হয়।

দুদকে আসা অভিযোগে উল্লেখ রয়েছে, ব্যাংকের শেয়ার হোল্ডার আমিনুর রশিদ খান ও তার দুই সন্তান নাফিহ ও নাভিদ অবৈধ অর্থে বিপুল শেয়ার কিনে এনআরবি ব্যাংকের মালিক হন। পরিবারের এ তিন সদস্যের দেশে ও দেশের বাইরে যে পরিমাণ সম্পদ রয়েছে, তার কোনো বৈধ উৎস নেই।

ব্যাংকের দুই পরিচালকের নামে দুবাইয়ে বাল্ক ট্রেড ইন্টারন্যশনালসহ বেশ কিছু কোম্পানি রয়েছে। এছাড়া অর্থপাচারসহ বিভিন্ন অভিযোগ প্রাথমিকভাবে যাচাই করে পরে অনুসন্ধান শুরু করে দুদক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102