ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিদ্ধিরগঞ্জে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নারীকে ধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১
  • ৪০ বার পঠিত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক নারী ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় ইমরান হোসেন রনি (২১) নামের এক অটোরিকশাচালককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জ থানায় ভুক্তভোগী নারী মামলা করেন। মামলার পরপরই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

অভিযুক্ত রনি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার রাঢ়ীখাল এলাকার মো. মজিবুর রহমানের ছেলে। রনি পেশায় অটোচালক। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণ পাড়া এলাকায় বসবাস করেন।

এর আগে শনিবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিম পাড়া এলাকায় ধর্ষণের শিকার হন ওই নারী।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত রনির অটোতে বিভিন্ন সময় যাতায়াত করতেন ভুক্তভোগী নারী। দুই মাস ধরে রনি ওই নারীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাবে রাজি না হওয়ায় শনিবার বিকেল সাড়ে ৪টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিম পাড়া এলাকার একটি ভাড়া বাসায় তিনি ওই নারীকে ধর্ষণ করেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত পরিদর্শক (ওসি-তদন্ত) শরীফ আহমেদ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী নারীকে মেডিকেল পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।

#জাগো নিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102