ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন লস্কর ময়নাকে শেষ শ্রদ্ধা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১
  • ৩৯ বার পঠিত

সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের অভিভাবক প্রবীণ নাট্য সংগঠক বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন লস্কর ময়নাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

আজ সোমবার দুপুরে তাঁর মরদেহ সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে নিয়ে আসা হলে সেখানে দীর্ঘদিনের সহকর্মী, সাংস্কৃতিক কর্মী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। এরপর জোহরের নামাজ শেষে হজরত শাহ জালালের মাজারে জানাযার নামাজ পর তাকে দরগাহ কবরস্থানে সমাহিত করা হয়।

এর আগে কিডনিজনিত জটিল রোগে আক্রান্ত হয়ে রোববার রাত সোয়া ৯টায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন একাত্তরে রনাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধা।

১৯৬২ সালে প্রসাদ বিশ্বাস রচিত ‘পরাজয়’ নাটক দিয়ে নিজাম উদ্দিন লস্কর ময়নার মঞ্চ অভিনয় শুরু হয়। এর পর একে একে টিভি নাটক, রেডিও নাটক, চলচ্চিত্র এ তিন মাধ্যমেই অভিনয় করেছেন তিনি। রেডিও, টিভি ও মঞ্চনাটক মিলে প্রায় শতাধিক নাটকের নাট্যকার নিজাম উদ্দিন লস্কর ময়না এক টানা ১০ বছর সিলেট জেলা শিল্পকলা একাডেমির নাটকের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তাঁর মৃত্যুতে সিলেটের প্রগতিশীল রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102