ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুড়িগ্রামের ফুলবাড়িতে জমি সংক্রান্ত সংঘর্ষে যুবক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১
  • ৪৩ বার পঠিত
প্রতীকী ছবি

কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ভাঙামোড় ইউনিয়নের খোঁচাবাড়ি এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম বাহিনুর ইসলাম (৩৫)। সে ভাঙ্গামোড় গ্রামের ছলিম মিস্ত্রির ছেলে। রবিবার বিকেলে এ ঘটনা ঘটে।

পরে রাত সাড়ে এগারোটায় ফুলবাড়ি থানায় নিহতের চাচা খলিলুর রহমান বাদী হয়ে ২৮ জনের নামে ও আরও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। এরপরই ইউপি সদস্য সহিদুল পলাতক থাকলেও তার মাকে গ্রেফতার করে পুলিশ। সোমবার দুপুরে তাকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, ওই ইউনিয়নের খোঁচাবাড়ী এলাকায় ছলিম মিস্ত্রি তার নিজস্ব দুই একর জমিতে দীর্ঘদিন থেকে চাষাবাদ করে আসছিলেন। কিছুদিন থেকে ওই এলাকার ইউপি সদস্য সহিদুল ইসলাম জমিটির মালিকানা দাবি করে আসছিলেন। রবিবার বিকেল বেলা ছলিম মিস্ত্রি তার ছেলেসহ লোকজন নিয়ে ওই জমির সরিষা তুলতে যান। এসময় ইউপি সদস্য সহিদুলের লোকজন তাদের বাঁধা দিতে গেলে উভয়পক্ষের মধ্যে মারাত্মক সংঘর্ষ বাঁধে। এসময় আকষ্মিকভাবে সংঘর্ষে বাহিনুর ইসলামকে এলোপাথারি কোপ দিলে ঘটনাস্থলেই সে মারা যায় এবং উভয় পক্ষের আহত হন আরো ১০ জন। তম্মধ্যে দুইজনকে অত্যন্ত আশংকাজনক অবস্থায় উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।পরে রবিবার রাতেই মামলা হলে ১নং আসামী ইউপি সদস্য সহিদুলের মা নবিয়া বেগমকে গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে ফুলবাড়ি থানার ওসি তদন্ত সারওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়। সেই সাথে আসামি নবিয়া বেগমকে সোমবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়। ইউপি সদস্য সহিদুলসহ অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102