ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১০ ঘণ্টা পর পাটু‌রিয়া-দৌলত‌দিয়া নৌপথে ফেরি শুরু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

পদ্মা নদীতে অব্যাহত ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে। কুয়াশার তীব্রতা কেটে গেলে আজ সোমবার সকাল ১০টা থেকে এই নৌপথে নৌযান চলাচল শুরু হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডি‌জিএম জিল্লুর রহমান জানান, গতকাল রোববার সন্ধ্যা থেকে পদ্মায় কুয়াশা পড়তে থাকে। প‌রে রাত ১২টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করা হয়। পরে আজ সোমবার সকাল ১০টার দি‌কে কুয়াশার তীব্রতা কে‌টে গে‌লে ফেরিসহ নৌ চলাচল শুরু হয়।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর দুই পাড়ে পারাপারের অপেক্ষায় আটকা পড়ে কয়েকশ যানবাহন। ফেরি চলাচল শুরু হলে যানবাহনের চালক ও শ্রমিকসহ সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102