ads
বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কানাডায় কর্মহীন হয়ে পড়ছেন প্রবাসী বাংলাদেশিরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১
  • ৬০ বার পঠিত

প্রথমে লকডাউন, পরে কারভিউ এরপর জরুরি অবস্থা জারি। কানাডায় কোনো কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না করোনা সংক্রমণ। অন্টারিও অঙ্গরাজ্যে জরুরি অবস্থার কারণে কর্মহীন হয়ে পড়েছেন অনেক প্রবাসী বাংলাদেশি। এক রকম ঘরে বসে পরিবার-পরিজন নিয়ে সময় কাটাতে হচ্ছে তাদের।

একদিকে করোনা মহামারি, অন্যদিকে তীব্র শীত। দুইয়ে মিলে স্থবির গোটা কানাডা। আক্রান্তের সাথে সাথে প্রতিদিনই বাড়ছে মৃতের তালিকা। পরিস্থিতি মোকাবিলায় দীর্ঘ দিন ধরে পুরো কানাডায় জারি রয়েছে লকডাউন।

দেশটির সবচেয়ে রাজ্য কুইবেকে করোনা মহামারি মারাত্মক আকার ধারণ করায় গেল ৮ জানুয়ারি এক মাসের রাত্রিকালীন কারফিউ জারি করে কর্তৃপক্ষ। পরের দিন অন্টারিও অঙ্গরাজ্যে জারি করা হয় জরুরি অবস্থা। এমন পরিস্থিতিতে ঘরে বসে দিন পার করতে হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের।

এক কানাডা প্রবাসী বাংলাদেশি বলেন, ‘বর্তমান করোনা পরিস্থিতির মতো এরকম ভয়াবহ অবস্থা আর কখনো দেখিনি। আগে আমরা যখন-তখন ঘর থেকে বের হয়ে যেতে পারতাম বর্তমানে সরকার কারফিউ জারি করেছে রাত ৮টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত। যার কারণে যে যা কিছুই করি সন্ধ্যার মধ্যে ঘরে ফিরে যায়।’

কানাডায় গত একদিনে মারা গেছে ১শ’ ৩০ জন। একই সময়ে আক্রান্ত হয়েছেন সাড়ে ৫ হাজারের বেশি মানুষ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102