ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্বাস্থ্য কেন্দ্রের এমএসআর কেনার সিডিউল ছিনতাই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১
  • ৪২ বার পঠিত

কুড়িগ্রামের উলিপুর উপজেলা হাসপাতাল ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোর জন্য এমএসআর সামগ্রী ক্রয়ের দাখিলকৃত সিডিউল টেন্ডার বাক্সের তালা ভেঙ্গে ছিনতাই করে নিয়ে গেছে অজ্ঞাত পরিচয়ের ৬ থেকে ৭ যুবক।

সোমবার (১৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে ওই যুবকরা অফিসের লোকজনকে জিম্মি করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিস কক্ষে রক্ষিত টেন্ডার বাক্সের তালা ভেঙ্গে দাখিলকৃত ৪ থেকে ৫টি সিডিউল সেট ছিনতাই করে নিয়ে যায়।

এ ঘটনার পরপর টেন্ডার কমিটি তাৎক্ষণিকভাবে সভা করে দরপত্র গ্রহণ স্থগিত ঘোষণা করে। পাশাপাশি ঘটনাটি নিয়ে থানায় জিডি দায়ের এবং সিভিল সার্জনকে অবহিত করা হয় বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবাস চন্দ্র সরকার।

তিনি আরও জানান, ওষুধপত্র, যন্ত্রপাতি, লিলেন সামগ্রী, গজ-ব্যান্ডেজ-তুলা, আসবাবপত্র, ক্রোকারিজ ও কেমিকেল ইত্যাদি এমএসআর দ্রব্যাদি ক্রয়ের জন্য গত বছরের (২০২০) ৩০ ডিসেম্বর তারিখে দরপত্র আহ্বান করা হয়।

দরপত্র নোটিশ অনুযায়ী, চলতি বছরের ১৭ জানুয়ারি পর্যন্ত ৯৯ টি দরপত্র সিডিউল বিক্রি হয়। সোমবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত দরপত্র সিডিউল দাখিলের শেষ সময় ছিল। এরমধ্যে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এদিকে উলিপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন জানিয়েছেন, টেন্ডার সিডিউল ছিনতাইয়ে ঘটনাকে কেন্দ্র করে অভিযোগের প্রেক্ষিতে একটি জিডি দায়ের করা হয়েছে। এখন তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

এ প্রসঙ্গে সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান জানান, ঘটনাটি তাকে জানানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102