ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৭০ কোটি টাকার সাপের বিষসহ আটক ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

নারায়ণগঞ্জে প্রায় ৭০ কোটি টাকা মূল্যের বিষাক্ত সাপের বিষ উদ্ধার করেছে র‌্যাব। এ সময় আন্তর্জাতিক চোরাকারবারি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৭ জানুয়ারি) বিকেলে র‌্যাব-১০ ব্যাটালিয়ানের একটি দল সদর উপজেলার ফতুল্লা থানাধীন ইসদাইর এলাকা থেকে দুই চোরাকারবারিকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ সাপের বিষের চালান উদ্ধার করা হয়। অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চক্রটির অন্যান্য সদস্যরা পালিয়ে যায়।

গ্রেফতারকৃতরা হলো- ফতুল্লার ইসদাইর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মোস্তফা কামাল (৫৫) ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গার প্রাকপুর গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে মিজানুর রহমান (৪৩) মধু। অভিযান শেষে গ্রেফতারকৃত দুজনকে রাতে ফতুল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব।

এ ঘটনায় র‌্যাব-১০ এর নায়েবে সুবেদার শেখ মনিরুজ্জামান বাদী হয়ে চারজনকে আসামি করে ফতুল্লা থানায় মামলা দায়ের করেছেন।

মামলার বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন গণমাধ্যমকে জানান, রাজধানীর লালবাগের র‌্যাব-১০ ব্যাটালিয়ানের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ইসদাইর এলাকায় মোস্তফা কামালের বাড়িতে অভিযান চালায়। এ সময় একটি কার্টনের মধ্যে কাঁচের জারে সংরক্ষিত (২টিতে তরল ও ৪টিতে পাউডার জাতীয়) ২ কেজি ৯০ গ্রাম সাপের বিষ উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭০ কোটি টাকা বলে জানিয়েছেন অভিযানে অংশ নেয়া র‌্যাবের কর্মকর্তারা। সাপের বিষ চোরাচালানির অভিযোগে মোস্তফা কামাল ও তার সহযোগী মিজানুর রহমান মধুকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের পর ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়।

ওসি আসলাম হোসেন আরো জানান, র‌্যাব প্রাথমিক অনুসন্ধানে জানতে পেরেছে গ্রেফতারকৃতরা আন্তর্জাতিক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা বিদেশ থেকে অবৈধভাবে সাপের বিষ এনে বিক্রি করে থাকে। তাদের মধ্যে মিজানুর রহমান মধুর বিরুদ্ধে চোরাকারবারি সংক্রান্ত একাধিক মামলাও রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102