ads
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধর্ষণের পর মা-মেয়ের মাথা ন্যাড়া: সেই তুফানের জামিন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১
  • ৬২ বার পঠিত

বগুড়ায় কিশোরীকে ধর্ষণ এবং কিশোরী ও তার মাকে নির্যাতনের পর মাথা ন্যাড়া করে দেয়ার মামলায় আলোচিত প্রধান আসামি বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা তুফান সরকারকে জামিন দিয়েছেন আদালত। বগুড়ার প্রথম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি নরেশ মুখার্জি বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (১৭ জানুয়ারি) সাক্ষ্যগ্রহণের ধার্য তারিখে ভিকটিম ও মামলার বাদী তার মা প্রথম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তুফান সরকারের পক্ষে কথা বলেন। পরে বিচারক একেএম ফজলুল হক তার জামিন আবেদন মঞ্জুর করেন। তুফান দীর্ঘ পৌনে ৪ বছর জেলে আছেন।

২০১৭ সালের ১৭ জুলাই কলেজে ভর্তি করিয়ে দেয়ার কথা বলে তুফান সরকার বাসায় ডেকে নিয়ে এক কিশোরীকে ধর্ষণ করে। পরে তুফানের স্ত্রী ও তার বড় বোন বগুড়া পৌরসভার সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর মারজিয়া হাসান রুমকি এবং তার মা রুমী বেগম ওই কিশোরী ও তার মায়ের ওপর নির্যাতন চালায় এবং এক পর্যায়ে দুইজনের মাথা ন্যাড়া করে দেয়।

বিষয়টি সামাজিক মাধ্যম ও সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনা হলে তুফান সরকারকে গ্রেফতার ও পরে মামলা করা হয়। পরে তুফান সরকারের এক ভাই বন্দুকযুদ্ধে নিহত হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102