ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধর্ষণ মামলায় সাজা, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

স্কুলছাত্রী ও গৃহবধূকে ধর্ষণের মামলায় গাইবান্ধা সদরের লক্ষিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদলকে পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (১৭ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম।
তিনি জানান, মামলা দায়েরের পর গ্রেফতার হয়ে কারাগারে যাওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে সাময়িক বহিষ্কারের চিঠি এসেছে। একই সাথে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, ১০ দিনের মধ্যে কারণ জানতে চাওয়া হয়েছে বলে জানান ইউএনও রাফিউল আলম।

গ্রেফতার মোস্তাফিজুর রহমান বাদল ওই ইউনিয়নের মৌজা মালীবাড়ী গ্রামের বাসিন্দা ও লেংগাবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবেও কর্মরত আছেন।

পুলিশ জানায়, গত বছরের ৩ মার্চ ওই গৃহবধূ নাগরিক সনদপত্র আনতে লক্ষীপুর ইউনিয়ন পরিষদে যান। এ সময় চেয়ারম্যান বাদল তাকে নিজ কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন এবং তার ভিডিও ধারণ করে রাখেন। পরে ভিডিও ফাঁস করার ভয় দেখিয়ে ৮ মাস ধরে ওই গৃহবধূকে ধর্ষণ করে ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদল। এঘটনায় ওই গৃহবধূ তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এর আগে ২০১৭ সালে নিজ স্কুলের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগও তার বিরুদ্ধে মামলা হয়। এই দুই মামলাও তিনি বিভিন্ন মেয়াদে কারাবন্দি ছিলেন। পরে জামিনে বের হয়ে আসেন।

পরে গত বছরের ২৪ নভেম্বর দিবাগত রাতে ওই ইউনিয়নের লেংগাবাজার থেকে ধর্ষণ মামলায় তাকে আবারও গ্রেফতার করে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102