ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লালমনিরহাটে তামাক চাষিদের মানববন্ধন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

দিন দিন দেশি সিগারেট কোম্পানি বন্ধের কারণে উৎপাদিত তামাক বিক্রির নিশ্চয়তা ও সুরক্ষার দাবিতে মানববন্ধন করেছেন লালমনিরহাটের চাষিরা।

আজ সোমবার সকালে লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে তামাকচাষিরা পোস্টার, ফেস্টুন, ব্যানার নিয়ে মানববন্ধন করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে বক্তব্যে চাষিরা বলেন, ১০ বছর আগেও দেশীয় মালিকানাধীন ২৫-৩০টি কোম্পানির কাছে আমাদের উৎপাদিত তামাক ন্যায্যমূল্যে বিক্রি করতাম। দেশি কোম্পানিগুলো নিম্নমানের সিগারেট তৈরি করতো। এসব দেশি কোম্পানি তামাক ক্রয় বন্ধ করায় তামাক বাজারে ধস নেমে এসেছে।

দেশে বর্তমানে দুইটি বিদেশি কোম্পানি ও হাতে গোনা কয়েকটি দেশি কোম্পানি তামাক কিনছে। বিদেশি কোম্পানিগুলো উচ্চমানের সিগারেট তৈরিতে উচ্চমানের তামাক ক্রয় করে। ফলে আমাদের উৎপাদিত তামাক বিক্রিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

অসম প্রতিযোগিতার কারণে এখন দেশি কোম্পানিগুলো নিঃস্ব হয়ে গেছে। বিগত ১৯১৭-১৮ অর্থবছরের বাজেটে শতভাগ দেশি কোম্পানিগুলোর জন্য আলাদা নীতিমালা করা হয়েছিল। তারা বাজারে ফিরে এলেই আমাদের তামাক বিক্রি হবে। পরিবারের সদস্যদের নিয়ে দুমুঠো ভাত খেতে পারবো।

চাষিরা বলেন, এ দেশে শুধু একটি বিদেশি কোম্পানি থাকবে নাকি ৩০টি দেশি কোম্পানি থাকবে সেটি বিবেচনায় আনতে হবে। দেশি কোম্পানিগুলো টিকে থাকলে বেকারত্ব দূর হবে, চাষিরা উৎপাদিত তামাক বিক্রি করতে পারবে। অর্থকরী ফসল হিসেবে তামাক বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করাও সম্ভব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102