ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিক্ষার্থীদের টিকা দিয়ে ফেব্রুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

চলতি জানুয়ারি মাসের মধ্যে শিক্ষার্থীদের তালিকা করে প্রত্যেকের করোনার টিকা নিশ্চিতের পর ফেব্রুয়ারির শুরুতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছে নাগরিক ছাত্র ঐক্য। একই সময়ে তারা শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক হল খুলে দেওয়ার দাবি জানিয়েছে। আজ সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে নাগরিক ছাত্র ঐক্যের ভারপ্রাপ্ত সভাপতি মোশাররফ হোসেন অবিলম্বে হলসহ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়ে বলেন, হল খুলে না দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ভুল। জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের তালিকা করে প্রত্যেকের ভ্যাকসিন নিশ্চিত করে ফেব্রুয়ারির শুরুতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন করা হবে।

সরকারের সমালোচনা করে ছাত্র ঐক্যের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন, উন্নয়নের ফুলঝুরি ছুটিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। তিনি বলেন, ছাত্রসমাজকে অশিক্ষিত করে একটা মেরুদণ্ডহীন রাষ্ট্র নির্মাণের চেষ্টা করছে সরকার। ‘৬২, ‘৬৯, ‘৭১ এবং ‘৯০ এর গণআন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকার আন্দোলনের ভয়ে ছাত্রসমাজকে ঘরবন্দি করে রাখার ব্যর্থ চেষ্টা করছে। কিন্তু ছাত্রসমাজ প্রস্তুত হচ্ছে। অবিলম্বে জনগণের ভাত-ভোটের অধিকার, শিক্ষার্থীদের অধিকার ফিরিয়ে না দিলে গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের হুঁশিয়ারি দেন।

নাগরিক ছাত্র ঐক্যের ভারপ্রাপ্ত সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন নাগরিক ছাত্র ঐক্যের সাংস্কৃতিক সম্পাদক রাসেল আহমেদ, ছাত্র ঐক্যের ঢাকা মহানগরের আহ্বায়ক এম এ আলিফসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতারা।

এতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন নাগরিক যুব ঐক্যের সমন্বয়ক কবীর হাসান, ঐক্যবদ্ধ ছাত্র সমাজের সাধারণ সম্পাদক রিয়াফ হোসেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102