ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইয়াবা বিক্রির সময় পুলিশের এসআই হাতেনাতে আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১
  • ৪০ বার পঠিত

ইয়াবা বিক্রির সময় ইয়াবা ও নগদ অর্থসহ পুলিশের এক এসআই আটক।

সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে সিলেট নগরীর সুবিদবাজার এলাকা থেকে এসআই রোকন উদ্দিন ভুইয়াকে আটক করে সিলেট মহানগরীর কোতোয়ালী থানা পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা এক নারীসহ আরও চারজনকে আটক করে পুলিশ। উদ্ধার করা হয় ৮২ হাজার টাকা।

সিলেট মেট্রপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক মো. রোকন উদ্দিন ভূইয়া (৪০) বর্তমানে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন লালাবাজারে কর্মরত আছেন।

এর আগে, ২০১৯ সালের ২৮ জানুয়ারি নগরীর দাড়িয়াপাড়া এলাকা থেকে জোরপূর্বক ইয়াবা সেবনের মাধ্যমে পতিতাবৃত্তি করানোর অপরাধে ইয়াবা ও তার কথিত স্ত্রীসহ এসআই রোকনকে আটক করে র‌্যাব-৯। সে সময় তাকে সাময়িক বরখাস্ত করে পুলিশ বিভাগ।

#ডিবিসি নিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102