ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২০ কেজি স্বর্ণ চুরির মামলায় দুই কাস্টমস কর্মকর্তা রিমান্ডে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

কাস্টমস হাউজের ভল্ট ভেঙ্গে ২০ কেজি স্বর্ণ চুরির মামলায় সাবেক দুই কাস্টমস কর্মকর্তা রিমান্ডে।

যশোর বেনাপোল কাস্টমস হাউজের ভল্ট ভেঙে প্রায় ২০ কেজি স্বর্ণ চুরি মামলায় কাস্টমসের সাবেক সহকারি রাজস্ব কর্মকর্তা ভল্ট ইনচার্জ শহিদুল ইসলাম ও অলিউল্লাহর দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আসামি শহিদুল ইসলাম বরিশাল অগৈলঝাড়ার চেঙ্গুটিয়া গ্রামের মৃত আব্দুর রব মৃধা ও অলিউল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার বকসার চারুয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। রবিবার রিমান্ড আবেদনের শুনানি শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রহমান এ আদেশ দেন।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৯ সালের ৭ নভেম্বরের রাত ৮টা থেকে ১১ নভেম্বর সকাল ৮টার মধ্যে যেকোনো সময় বেনাপোল কাস্টমস হাউজের পুরাতন ভবনের দ্বিতীয় তলার গোডাউনে থাকা ভল্টের তালা খুলে ১৯ কেজি ৩শ’১৮ দশমিক ৩ গ্রাম স্বর্ণ চুরি করে নিয়ে যায়। যার মুল্য ১০ কোটি ৪৩ লাখ ১৭ হাজার ৩শ’৬২ টাকা। এ ছাড়া গোডাউনের বিভিন্ন লকারে স্বর্ণসহ থাকা মূল্যবান জিনিপত্র অক্ষত ছিলো।

ঘটনার সময় সিসি ক্যামেরা বন্ধ ছিলো। বিষয়টি জানাজানি হলে কাস্টম হাউজের রাজস্ব কর্মকর্তা এমদাদুল হক বাদী হয়ে অপরিচিত ব্যক্তিদের আসামি করে পোর্ট থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ গোডাউনে সাবেক কর্মরত কয়েকজন কর্মকতাকে আটক করে আদালতে সোর্পদ করেন। তাদের দেয়া জবানবন্দি অনুযায়ী ওই দুই সাবেক গোডাউন ইনচার্জ শহিদুল ইসলাম ও অলিউল্লাহকে গত ৭ জানুয়ারি পুলিশ ঢাকা থেকে তাদের আটক করা হয়।

এরপর ওই দুইজনের ১০ দিন করে রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেন।

#ডিবিসি নিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102