ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেয়ে ‘নায়িকা’, বাবা ‘বিচারপতি’: পথে পথে ভিক্ষা করছেন নারী!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১
  • ৪০ বার পঠিত

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে। ভিডিওতে দেখা যায় এক ভিক্ষুক নারী দাবি করছেন তিনি সাবেক বিচারপতির মেয়ে এবং তার মেয়ে একজন নায়িকা। ছেলেরাও নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত। ‘মজার টিভি’ নামের একটি পেইজ থেকে এই ভিডিওটি শেয়ার করার পর থেকেই ভিডিওটি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

আলোচ্য ভিডিওতে দেখা যায়, প্ল্যাকার্ডে ‘সাহায্যের আবেদন, আমরা বাঁচতে চাই’ লিখে ঐ নারী কাঁদতে কাঁদতে বলছেন, তিনি চার বছর ধরে পথে পথে ঘুরে ভিক্ষা করছেন। মার্জিত ভাষায় কথা বলা ওই নারী কিছুতেই তার ‘বিচারক’ বাবার নাম বলতে চাননি। তার কাছে বাবার নাম জানতে চাইলে তিনি জবাবে বলেন, ‘প্রশ্নই আসে না। আমার জীবন চলে, আমি সারা জীবন না খেয়ে থাকি তারপরও উনার নাম আমার মুখে আসবে না। তাহাজ্জুদের নামাজ পড়ে আমি বাবার প্রাণ ভিক্ষা চেয়েছি আল্লাহর কাছে।’

এদিকে তার মেয়ের প্রতিও তীব্র ক্ষোভ প্রকাশ করেন এই নারী। তিনি তার মেয়ের বিষয়ে বলেন, আমাকে ঘাড়ধাক্কা দিয়ে, চুলের মুঠি ধরে বাসা থেকে বের করে দিয়েছে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক মানুষ আবেগে আক্রান্ত হয়েছেন।

আনুমানিক ষাট ছুঁই ছুঁই বয়সী ওই নারী তার নিজের ও সঙ্গে থাকা মেয়ের নামও বলেননি। কোনো তথ্য পাওয়া যায়নি নারীর স্বামী সম্পর্কেও।

তবে অনেকেই এটাও বলছেন, বিচারপতির সন্তান ও নায়িকা মা পরিচয় দিয়ে তিনিই মানুষকে ব্ল্যাকমেল করছেন অর্থ আয়ের নতুন কৌশল হিসেবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102