ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২০২১ সালে ফুরসত নেই দীপিকার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১
  • ৫১ বার পঠিত

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বলিউড বাদশা শাহরুখ খানের হাত ধরে ‘ওম শান্তি ওম’ দিয়ে যাত্রা শুরু করা এই অভিনেত্রীর পিছু ফিরে তাকাতে হয়নি। একে একে জনপ্রিয় সব সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের।

গত বছরের লকডাউনের কর্মহীন সময় শেষ করে আবারো ব্যস্ত হয়ে পড়েছেন এই অভিনেত্রী। পুরোনো ছবিগুলোর শিডিউল এতোই জটিল আকার ধারণ করেছে যে চলতি বছর নতুন সিনেমা এড়িয়ে চলছেন তিনি।

চলতি বছর তার সিনেমার তালিকায় রয়েছে হৃতিক রোশনের সঙ্গে ‘ফাইটার’, সিদ্ধার্থ চতুর্বেদীর ‘শকুন বার্তা’, মহাভারতের হিন্দি রিমেক প্রভাসের সঙ্গে এখনও নাম ঠিক না হওয়া একটি সিনেমা।

কিং খানের সঙ্গে ‘পাঠান’ ছবিটিও রয়েছে তালিকায়।

ভারতীয় গণমাধ্যমের দাবি, বিরতিহীন এই শিডিউলের জন্য চলতি বছর বেশ কয়েকটি সিনেমা ছেড়ে দিতে হয়েছে দীপিকাকে। পুরো বছরটি কেটে যাবে হাতে থাকা সিনেমা শেষ করতে করতেই।

তার ওপর চলতি বছর শিডিউল দিতে হচ্ছে বেশকিছু বড় ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিংয়ের জন্যও।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102