ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা কিশোরীর!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১
  • ৪৪ বার পঠিত
নেত্রকোনা

মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে রূপালী (১৬) নামে এক কিশোরী। সে নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের বারহা পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা দুলাল মিয়ার মেয়ে।

সোমবার (১৮ জানুয়ারি) সকালে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয় রূপালীর মরদেহ।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, প্রতিদিনের মতো পরিবারের সঙ্গে রোববার রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে রূপালী। কিন্তু সোমবার সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় তার মা কয়েকবার ডাকাডাকি করলেও সে ঘুম থেকে উঠে আবারও শুয়ে পড়ে। এতে রূপালীর মা কিছুটা ক্ষিপ্ত হয়ে মেয়েকে বকুনি দেন। এর কিছুক্ষণ পর রূপালীর বাবা দুলাল মিয়া ঘরে ঢুকে দেখেন তার মেয়ে ঘরের আড়ায় গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলছে। মরদেহ নামিয়ে তারা পুলিশে খবর দিলে পূর্বধলা থানা পুলিশ এসে সুরতহাল রিপোর্ট করে।

এ বিষয়ে পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) এমএ জাহেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবার ও এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102