ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১
  • ৩০ বার পঠিত

চুয়াডাঙ্গায় আলমসাধু (ভটভটি) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক স্বামী ও আরোহী স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল্লাহ আল মাসুম (৩২) ও স্ত্রী লিভা খাতুন (২৫) জেলা শহরের শান্তিপাড়ার বাসিন্দা ছিলেন।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ খান জানান, চুয়াডাঙ্গা জেলা শহরের শান্তিপাড়ার বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মেহেরপুর জেলার পিরোজপুর গ্রামের বাড়িতে যাচ্ছিলের আবদুল্লাহ আল মাসুম ও তার স্ত্রী লিতা খাতুন। পথিমধ্যে চুয়াডাঙ্গার হাতিকাটা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি আলমসাধুর সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। স্বামী-স্ত্রী দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসক স্বামী আবদুল্লাহ আল মাসুমকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় স্ত্রী লিভা খাতুনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আলমডাঙ্গায় তারও মৃত্যু হয়।

এ ঘটনায় আরও তিনজন আহত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102