ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামে পাঁচ ওসি বদলি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপির পাঁচ থানার অফিসার ইনচার্জ পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) রাতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী গুরুত্বপূর্ণ ৬ জন পরিদর্শককে রদ-বদলের কথা জানিয়েছেন সিএমপির শীর্ষ কর্মকর্তারা।

সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর সাক্ষরিত অফিস আদেশও নির্বাচন কমিশনের একটি স্মারকের কথা উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের মাত্র ৯ দিন আগে গুরুত্বপূর্ণ এসব থানার অফিসার ইনচার্জ পদে রদবদল নিয়ে নগর জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

এর মধ্যে বহুল আলোচিত কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিনকে ডবলমুরিং থানায়, ডবলমুরিং থানার সদীপ কুমার দাশকে সিএমপি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

একইসঙ্গে বাকলিয়া থানার মোহাম্মদ নেজাম উদ্দিনকে কোতোয়ালি থানায়, চকবাজার থানার রুহুল আমিনকে বাকলিয়া থানায়, চান্দগাঁও থানার আতাউর রহমান খোন্দকারকে চকবাজার থানায় এবং ডিবি উত্তরের পরিদর্শক মোস্তাফিজুর রহমানকে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জের দায়িত্ব দেয়া হয়েছে।

গত ১২ জানুয়ারী নগরীর ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ডে আওয়ামী লীগের দু’কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলগুলিতে একজনের মৃত্যু হয়। সে সাথে নগরীর বিভিন্ন এলাকায় একাধিক সংঘাতের ঘটনাও ঘটে।

এরই প্রেক্ষিতে ২৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর নির্বাচন কমিশনে ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ সদীপ কুমার দাশের বিরুদ্ধে অভিযোগ জমা দেয়। অভিযোগের প্রেক্ষিতে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102