ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেষের দিকে সুবাহ-নিলয়ের ‘মন বসেছে পড়ার টেবিলে’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১
  • ৫১ বার পঠিত

জনপ্রিয় জুটি রিয়াজ-শাবনূর অভিনীত ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত আব্দুল মান্নান পরিচালিত ‘মন বসে না পড়ার টেবিলে’। একই পরিচালক নতুন জুটি নিয়ে নির্মাণ করছেন ‘মন বসেছে পড়ার টেবিলে’। এ ছবি দিয়ে প্রথমবারের মতো অভিনয় করলেন শাহ হুমায়রা সুবাহ ও নিলয়।
গত বছরের ২১ ডিসেম্বর শুরু হয় ‘মন বসেছে পড়ার টেবিলে’র দৃশ্যায়ন। ছবিটির চিত্রায়ণ শেষের দিকে। গানের শুটিং হলেই ক্যামেরা ক্লোজ হবে।

এ প্রসঙ্গে সুবাহ বলেন, একটানা কাজ করে ছবির কাজ শেষ করা হয়েছে। ছবিতে চারটি গান রয়েছে। এরইমধ্যে দুটির কাজ শেষ হয়েছে। বাকি গান দুটি চলতি মাসেই শুটিং হবার কথা রয়েছে। সহশিল্পী নিলয় অনেক ভালো অভিনয় করেছেন। কাজটি শেষ করতে ইউনিটের সবাই সহযোগিতা করেছে। আসছে ঈদে ছবিটি মুক্তি পাবে। গানের কাজ শেষ হলেই ডাবিং ও সম্পাদনা হবে। ছবিটি নিয়ে অনেক আশাবাদী। কারণ যখন ‘মন বসে না পড়ার টেবিলে’ মুক্তি পায় তখন ছবিটি অসম্ভব রকমের জনপ্রিয়তা পায়। তাই আশা নয় বিশ্বাস করি এই ছবিটিও দর্শক পছন্দ করবে।

মাহি কথাচিত্রের ব্যানারে মোস্তাফিজুর রহমানের কাহিনী অবলম্বনে রোমান্টিক প্রেমের গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘মন বসেছে পড়ার টেবিলে’। আরো অভিনয় করেছেন পীরজাদা শহিদুল হারুন, রেবেকা রউফ, মেহেদী, শামীম আহমেদ সহ অনেকেই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102