ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জন্মনিবন্ধন করতে গিয়ে ইউনিয়ন পরিষদে ধর্ষণের শিকার নারী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

জামালপুর; জামালপুরের বকশীগঞ্জে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভেতরে নিয়ে এক তৈরি পোশাক শ্রমিককে (২০) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাকে গ্রেফতার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারকৃত নাজমুল হাসান বাবু (২৫) নিলক্ষিয়া ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের আবুল কালামের ছেলে। তিনি নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা হিসেবে কর্মরত রয়েছেন।

বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন, শ্রীবরদী উপজেলার বালুগাও গ্রামের এক কৃষকের মেয়ে (২০) ছোট বেলা থেকে বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের সাজিমারা গ্রামের নানা বাড়িতে থাকেন। দুই বছর আগে ওই মেয়ে একটি তৈরি পোশাক কারখানায় চাকরি নিলে গত বছর করোনা ভাইরাসের কারণে তাকে চাকরিচ্যুত করা হয়।

সম্প্রতি ঢাকার একটি তৈরি পোশাক কারখানায় নতুন করে চাকরিতে যোগদানের জন্য গত ১৪ জানুয়ারি ইউনিয়ন পরিষদের জন্মনিবন্ধন নিতে গেলে নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা নাজমুল হাসান বাবু তাকে ইউনিয়ন পরিষদে যেতে বলে। সন্ধ্যায় ইউনিয়ন পরিষদে গেলে স্থানীয় এক ব্যক্তির সহযোগিতায় নাজমুল হাসান বাবু ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তাকে ধর্ষণ করেন।

এ ঘটনায় পোশাককর্মী সোমবার রাতে বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে। পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে নিলক্ষিয়া বাজার এলাকা থেকে ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা নাজমুল হাসান বাবুকে পুলিশ গ্রেফতার করেন।

ধর্ষণের ঘটনায় পোশাককর্মী বাদী হয়ে দুই জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। অপর আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102