ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কিশোরগঞ্জের ভৈরবে পিকআপ ভ্যান থেকে বেরোল ১২ কেজি গাঁজা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১
  • ৪৮ বার পঠিত

কিশোরগঞ্জের ভৈরবের ঢাকা-সিলেট সিলেট মহাসড়কের লক্ষ্মীপুর এলাকা থেকে ঢাকাগামী পিকআপ ভ্যান আটক করে ভৈরব থানা পুলিশ। ওয়ার্কশপে নিয়ে বডি কেটে একে একে বের করে আনা হয় ১২ কেজি গাঁজা।

চোরাচালানে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে পিকআপের ড্রাইভার আল-আমিন ও হেলপার চান মিয়াকে। জিজ্ঞাসাবাদে তারা জানায়, উদ্ধারকৃত গাঁজা হবিগঞ্জ থেকে নেয়া হচ্ছিল ঢাকায়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে শহরের লক্ষ্মীপুর এলাকা থেকে ঢাকাগামী ১টি পিকআপ ভ্যান আটক করেন। আটককৃতদের দেখানো মতে পিকআপ ভ্যানের বডি কেটে ভেতর থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উল্লেখিত ২ জনকে আটক করা হয়। মাদক বহনের কারণে আটককৃতদের পিকআপ ভ্যানটি জব্দ করে পুলিশ। কৌশলে পিকআপ ভ্যানের বডির মধ্যে গাঁজা ঢুকিয়ে তা ওয়েলডিং করে হবিগঞ্জ থেকে ঢাকার উদ্যেশ্যে নিয়ে যাচ্ছিল বলে আটককৃতরা জানান।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. শাহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102